চট্টগ্রাম । রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ,২৩শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

শাহসুফী সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উদযাপিত : ভক্তকূলের ঢল

হালদা রিপোর্ট : মাইজভান্ডারী দরবার শরীফের আধ্যাত্মিক সাধক উপমহাদেশের অন্যতম অলিয়ে কামেল হযরত শাহসুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল্ হাচানী; আল্ মাইজভাণ্ডারী, প্রকাশ- বাবাভাণ্ডারীর পুত্র শাহসুফী মাওলানা সৈয়দ শফিউল বশর আল্ হাচানী; আল্ মাইজভান্ডারীর পুত্র গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহসুফী হযরতুলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী আল্ মাইজভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে তিনদিন ব্যাপী (২০-২২ আগষ্ট) ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় ফটিকছড়ি’র মাইজভান্ডার দরবার শরীফে উদযাপিত হয়েছে।
সরেজমিনে শনিবার (৭ ভাদ্র) সমাপনী দিবসে মাইজভান্ডার শরীফে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত হতে লক্ষ লক্ষ আশেকানে মাইজভান্ডারী ভক্তবৃন্দ বিভিন্ন প্রকারের সহস্রাধিক যানবাহান যোগে মাইজভান্ডার শরীফে গমণাগমন অব্যাহত ছিল। নাজিরহাট হতে মাইজভাণ্ডার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কে জুড়ে ছিল বিভিন্ন প্রকারের ভক্তদের নিয়ে আসা যানবাহনের সারি। সেখানে সংকুলান না হওয়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি অঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌর এলাকার কুম্ভারপাড়া থেকে হাটহাজারীর ফরহাদাবাদস্থ নূর আলী মিয়া হাট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক জুড়ে আগত যানবাহন গুলো সারিবদ্ধভাবে রাখতে বাধ্য হয়। ফটিকছড়ি থানা ও নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
আগত ভক্তরা মাইজভান্ডার দরবার শরীফে গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী; আল্ মাইজভান্ডারী এঁর সাথে সারিবদ্ধভাবে স্বাক্ষাত করতে দেখা যায়। ভক্তবৃন্দরা মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন রওজা শরীফে বসে নিজ ও স্বজনদের মনোবসনা পূরনের জন্য কোরআন তেলওয়াত, জিকির-আজকার করে মহান আল্লাহর নিকট প্রার্থনায় মশগুল ছিলেন।
তিনদিন ব্যাপী খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল মাইজভাণ্ডার দরবার শরীফের রওজা শরীফে গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজকার ও আলোচনা সভা।
৭ ভাদ্র; মোতাবেক শনিবার (২২ আগষ্ট) প্রধান দিবসে ফটিকছড়ি’র মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের আয়োজনে বিশাল মৌলেদে মহামাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভক্তকূলের ঢল নামে। মাহফিলে শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী আল্ মাইজভাণ্ডারীর আগমনের মূহুর্তে লোকে লোকারণ্যে পরিণত হয় মাইজভান্ডার শাহী ময়দান। মাহফিলে ত্তকরির পেশ করেন বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সূখ, শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী; আল্ মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)।
এদিকে খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে প্রশাসন ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মাইজভাণ্ডারী ভক্তদের নিকট কৃতজ্ঞতা জানান গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষে শাহজাদা ছৈয়দ নূরুল বশর আল্ হাচানী; আল্ মাইজভান্ডারী।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top