চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

হালদা রিপোর্ট : অবশেষে বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আগামী ১২ মার্চ এ প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন; মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ১২ মার্চ বৃহষ্পতিবার সকাল ১১টায় শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশন আহবান করেছেন।
এ অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদীয় স্পিকার প্যানেল নির্বাচিত হবেন। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন এবং জাতীয় ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ সমূহ উত্থাপন করা হবে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top