চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

নবনির্মিত ফটিকছড়ি কোর্ট জামে মসজিদ উদ্বোধন

হালদা রিপোর্ট : নবনির্মিত ফটিকছড়ি কোর্ট জামে মসজিদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) জুমাপূর্ব সময়ে ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ছমি উদ্দিন এবং আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এসিইও মাওলানা মোহাম্মদ শরীফ উদ্দিন যৌথভাবে ফলক উন্মোচন ও ফিতা কেটে পুনঃনির্মিত মসজিদটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ পূনঃনির্মাণ কাজের অন্যতম উদ্যোক্তা ও তত্ত্বাবধায়ক সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, অনূধালুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, ফটিকছড়ি স্কয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মসজিদ কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ নূরুল ইসলাম, সমাজসেবী মহিব উল্লাহ চৌধুরী বাহার, মনছুর আলম চৌধুরী, সাংবাদিক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, খতীব মাওলানা আমিনুল ইসলাম চাকলাদার, কোর্ট সেরেস্তাদার মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সর্বস্তরের মুসল্লি-জনতা।


পরে জুমা পূর্ব সময়ে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ছমি উদ্দিন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।


জুমা শেষে মসজিদ পুনঃনির্মাণে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বর্তমানে বিচারপতি মোঃ সাইফুল ইসলাম, বিচারপতি আজিজ আহমদ ভূঁঞা, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন, ফটিকছড়ি আদালতের সাবেক সিনিয়র সহকারী জজ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বর্তমান সহকারী জজ ছমি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং মসজিদ নির্মাণে অর্থায়নকারী আব্দুল্লাহ মাত্বলাক মালেকী ও আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top