চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হলেন রায়গড়ের কৃতিসন্তান হাসনাত মোর্শেদ ভূঁইয়া!

হালদা রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব ছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- স্বরাষ্ট্রমন্ত্রী যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন; তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অতি সম্প্রতি মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হয়ে উপসচিব (সচিবালয়ে নিরাপত্তা শাখা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

হাসনাত মোর্শেদ ভূঁইয়া হালদা নদীর উৎপত্তি জনপদ রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার পুত্র এবং বর্তমান খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি আব্দুল ওয়াদুদ ভূইয়ার ভাতিজা।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top