
হালদা রিপোর্ট : অবশেষে ফটিকছড়ি’র সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া চেয়ারম্যান জয়নাল আবেদীন বিগত এক বছর যাবৎ নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে অনলাইন-অফলাইনে সক্রিয় এবং দেশের বিভিন্ন স্থানে নাশকতা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুরসহ বিভিন্ন জায়গায় জুলাই হত্যাযজ্ঞের ৩/৪টি খুনসহ নাশকতার মামলায় ফটিকছড়ি’র সুয়াবিল ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে বহু চেষ্টার পর গ্ৰেফতার করতে সক্ষম হয় ডিবি।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। কোর্ট তাকে জেল হাজতে পাঠিয়েছে। তবে নিয়মিত কোর্টে তাকে রিমান্ডে নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।