চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

ফটিকছড়িতে বিএনপি নেতা কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহারের মনোনয়ন সংগ্রহ!

হালদা রিপোর্ট

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের পক্ষে ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার রকর চাকমার কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার চৌধুরীর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির আজম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌর বিএনপি নেতা মাওলানা নুরুল আলম নুরু, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা আক্তার মনি, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সিকদার, বিএনপি নেতা জসীম উদ্দীন, আজম উদ্দিন মুন্সী, জামাল উদ্দিন, করিমুল হক, ডেভিড মনসুর, সরোয়ার হোসেন, সিজারুল ইসলাম, রাসেল রাসু, আনোয়ার হোসেন, রেজভী, মোঃ মঞ্জু, এইচ এম মাসুদ পারভেজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top