
হালদা রিপোর্ট
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা ও রাউজান পৌর যুবদলের বিদ্যমান কমিটির বিলুপ্তি এবং নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঘোষিত কমিটিতে রাউজান উপজেলা যুবদল (আংশিক) সভাপতি হয়েছেন এম. শাহজান সাহিল, সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দীন, সহ-সভাপতি শেখ নাজিম উদ্দীন, মোহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান উদ্দিন রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী এবং রাউজান পৌর যুবদল (আংশিক) সভাপতি হয়েছেন আরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী রাসেদুজ্জমান জুয়েল, সহ-সভাপতি সৈয়দ ফয়সাল রণি ও রবিউল হোসেন জনি, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মহিনুল ইসলাম পিংকু।প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনাও এতে প্রদান করা হয়।
