চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

ফটিকছড়িতে মন্দির থেকে ফেরার পথে ইজিবাইক উল্টে নারী নিহত!

হালদা রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন যাত্রী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউপির নেপচুন চা বাগানের ৭নং সেকশন রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম লিলু রাণী শীল। তিনি পার্শ্ববর্তী দাঁতমারা ইউপির তারাখোঁ দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। এ দুর্ঘটনায় আহতরা হলো- আনিমা দে ও মিনু দে। তারাও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানে অবস্থিত বৈরাগী আশ্রম মন্দিরে শিশুর অন্নপ্রাশন শেষে দুপুরে বাড়ি ফিরছিল তারা। মন্দির থেকে কিছু দুর গেলে তাদের বহনকারী ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় লিলু রাণী শীল। গাড়িতে থাকা অনিমা ও মিনু দে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানায়- আহত মিনুকে গুরুতর বিধায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আনিমা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top