
হালদা রিপোর্ট
১. সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন বনাম সরোয়ার আলমগীরের মালিকানাধীন ‘হালদা এন্টারপ্রাইজ লিমিটেড এবং অন্যান্যদের’ ১০৪ নম্বর মামলাটি উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে চেম্বার জজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ফলে কোন আদেশ নিতে পারেনি জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন।
২. সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের আদেশে নির্বাচন কমিশন কর্তৃক ১৮ জানুয়ারি রবিবার প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে ১৯ জানুয়ারি সরোয়ার আলমগীরের দায়ের করা ১০৫৩/২০২৬ রীট পিটিশন হাইকোর্টের ২০নং বেঞ্চে ২০ জানুয়ারি শুনানি হয়েছিল। কিছু ডকুমেন্ট দাখিলের জন্য সময় চাইলে হাইকোর্ট ২২ জানুয়ারি বৃহস্পতিবার অধিকতর শুনানির জন্য নির্ধারণ করে। আজকে তা শুনানির জন্য ১৩ নম্বর আইটেম হিসেবে থাকলেও সকালে সরোয়ার আলমগীরের আইনজীবী তা আউট অব লিষ্ট করে ১১নং বেঞ্চে নিয়ে যায় এবং ওখানে মেনশন করা কালে কোর্ট জানান, যদি ঋণ পরিশোধ করে থাকেন; তবে তা মনোনয়ন বাতিলকারী কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে লিখিত আকারে জানান। যদি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন ফেরৎ না দেয়; তাইলে এখানে (হাইকোর্টে) রবিবার শুনানি হবে। ইসি প্রার্থীতা ফেরৎ না দিলে রবিবার ২৫ জানুয়ারি ১১নং বেঞ্চে শুনানি হবে। এই হচ্ছে সর্বশেষ আপডেট।