চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

সাপ্তাহিক হালদা’র ওয়েবসাইট www.haldanews.com উদ্বোধন

হালদা রিপোর্ট

সাপ্তাহিক হালদা’র ওয়েবসাইট www.haldanews.com আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়িস্থ সম্পাদকীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ওয়েবসাইট উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
সাপ্তাহিক হালদা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হালদা’র আবাসিক সম্পাদক; ঢাকা অধ্যাপক ইলিয়াস তালুকদার, বিশেষ সম্পাদক মোহাম্মদ সরোয়ার আলম, সাপ্তাহিক দাওয়াতুল হকের সহকারী সম্পাদক মাওলানা দৌলত আলী খান, হালদা’র উপ-সম্পাদক (ক্রীড়া) মুহাম্মদ নুরুল আজম, উপ-সম্পাদক (শিক্ষা) মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপ-সম্পাদক (নাজিরহাট) মোঃ কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ প্রতিবেদক আখতারুজ্জামান, চট্টগ্রাম কোর্ট প্রতিনিধি মোহাম্মদ রায়হান উদ্দিন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি মোহাম্মদ আবু নোমান, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি মুহাম্মদ আরফাত হোসেন, হিসাব রক্ষক মোহাম্মদ কাউছার আলম প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর বোটাম চেপে সাপ্তাহিক হালদা’র ওয়েবসাইট www.haldanews.com আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
পরে সাপ্তাহিক হালদা’য় বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের গলায় পেশাগত পরিচয়পত্র (আইডি কার্ড) পড়িয়ে দেন প্রধান অতিথি।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top